শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পথযাত্রার জনসভায় হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ সজিব ভূইয়া

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে একটি নির্বাচনী পথযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) গণতন্ত্র, ভোটাধিকার ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর ১২টায় এ নির্বাচনী পথযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৫ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপদেষ্টা (অন্তর্বর্তীকালীন সরকার) ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া, মনিরা সারমিন (যুগ্ম আহ্বায়ক, এনসিপি) এবং মো. তরিকুল ইসলাম (আহ্বায়ক, কেন্দ্রীয় যুবশক্তি, এনসিপি)।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি গোলাম মুক্তাদী মুন্না, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পৌর বাইতুল মাল সেক্রেটারি তৌহিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল গালিবসহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও উপজেলা যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং ১১ দলীয় জোটের প্রতীক ‘শাপলা কলি’তে ভোট প্রদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়