শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১১ রাত
আপডেট : ০১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় ইসলামী আন্দোলনের প্রার্থী বক্তিয়ার রহমানের গণসংযোগ 

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর চরমোনাই পীর সাহেব মনোনীত যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোঃ বক্তিয়ার রহমান নির্বাচনী গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন।

রবিবার বিকেলে শার্শা উপজেলার গোগা বাজারে তিনি ব্যাপক গণসংযোগ করেন এবং একাধিক পথসভায় অংশ নেন।
পথসভায় বক্তৃতাকালে আলহাজ মোঃ বক্তিয়ার রহমান হাতপাখা প্রতীকে ভোট দিয়ে একজন আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “৫৪ বছর আগে যে আশা ও স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তা আজ পর্যন্ত কোনো সরকারি দলের মধ্যে খুঁজে পাওয়া যায়নি। যারা ক্ষমতায় এসেছে, তারাই দেশের সম্পদ লুট করে নিজেদের স্বার্থ হাসিল করেছে।”

তিনি আরও বলেন, “এখন আবার পরিবর্তনের সময় এসেছে। আমাদের খুঁজে নিতে হবে একটি আদর্শবাদী রাজনৈতিক দল। জনগণ যদি একজন আদর্শবান নেতাকে নির্বাচিত করে, তবে সেই নেতৃত্বই একটি সুন্দর, সাবলীল ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি মানুষের কল্যাণের জন্য উল্লেখ করে তিনি বলেন, “আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে সম্পূর্ণ শরীয়াহ আইনে দেশ পরিচালনা করবো। এতে জনগণের আমানতের খেয়ানত হবে না এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শার্শা উপজেলা শাখার সম্পাদকমন্ডলীর নেতৃবৃন্দ হাসেম আলী, কামাল হোসেন, সোলায়মান হোসেন, আবু রায়হান, ইসমাইল হোসেন, ফারুক হোসেন, মনজুর হোসেন ও আব্দুল মান্নানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়