শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা সফরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষক পলাতক, প্রশাসনিক বিভ্রান্তি

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: জীবননগর উপজেলার হাজী মনির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সফরে গিয়ে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর অভিযুক্ত শিক্ষক আলম দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত রয়েছেন। তবে তার অনুপস্থিতি নিয়ে স্কুল প্রশাসন ও শিক্ষা দপ্তরের বক্তব্যে দেখা দিয়েছে স্পষ্ট বিভ্রান্তি।

অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, স্কুলের হাজিরা খাতায় তার স্বাক্ষর রয়েছে। অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি জানান, অভিযুক্ত শিক্ষক অসুস্থতার কথা জানিয়ে মৌখিকভাবে ছুটিতে রয়েছেন। তবে এ ছুটি লিখিতভাবে নেওয়া হয়েছে কি না—এ বিষয়ে কোনো প্রামাণ্য নথির কথা নিশ্চিত করতে পারেন এরনি প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক আরও জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পত্রিকার কাটিংসহ লিখিত অভিযোগ শিক্ষা অফিস (ইউএনও) স্যারের কাছে জমা দেওয়া হয়েছে। কী ধরনের অভিযোগ জমা দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দরখাস্তে উল্লেখ আছে।

এ বিষয়ে জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো পর্যন্ত ওই বিদ্যালয় থেকে অভিযুক্ত শিক্ষকের বিষয়ে কোনো লিখিত কাগজ তার দপ্তরে জমা পড়েনি। অভিযুক্ত শিক্ষক বর্তমানে স্কুলে আছেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এলাকাবাসীর রোষানলে পড়ার আশঙ্কায় শিক্ষক আলম এখনো স্কুলে যাচ্ছেন না।

ঘটনাটি ধামাচাপা দিতে মোটা অঙ্কের অর্থের লেনদেন হচ্ছে—এমন গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার অর্থনৈতিক লেনদেনের বিষয়টি জানেন না বলে দাবি করেন।

এদিকে, এই ঘটনার প্রাথমিক সংবাদে তার দেওয়া বক্তব্য নিয়ে কোনো আপত্তি নেই বলেও জানান আব্দুল জব্বার। তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রতিবেদককে একাধিকবার ফোন করার চেষ্টা করা হয়েছে এবং প্রতিবেদকের মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করার আহ্বান জানান।

এ ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়