শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১২:৫৮ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাস ভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পোস্ট অফিস রোডের এ ঘটনা ঘটে।

কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাস ভবনে ককটেল নিক্ষেপ করে। এসময় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই দিনের মাথায় আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আর এতে জনমনে ভীতির সঞ্চার হয়েছে।

 

  • সর্বশেষ