শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভিন্ন ভাতা ও নানা ধরনের কার্ডের প্রলোভন দেখিয়ে একটি দল মানুষকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে : আসিফ মাহমুদ 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: এনসিপির মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছে 'শেখ হাসিনা পালিয়ে আমাদেরকে বিপদে পেলে রেখেছে'। তার এই লজ্জাজনক বক্তব্যে প্রমাণ করে, তার এই লজ্জাজনক বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, কেন ১৭ বছর শেখ হাসিনাকে এ দেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি। ফ্যাসিবাদ বিরোধীতার নামে বিভিন্ন দলে ফ্যাসিস্টের দোসররা থেকে গেছে তাদের কারণে, তাদের ইন্টারনাল বোঝাপড়ার কারণে বাংলাদেশের মানুষ ১৭ বছর মুক্তি পায়নি।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে না নিয়ে একটি দল বিভিন্ন ভাতা ও নানা ধরনের কার্ডের প্রলোভন দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে। ১১ দলীয় জোট বেকারদের কোনো কার্ড দিয়ে নয়, বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করতে চায়।

এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপি আহবায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, এনসিপির যুগ্ম আহবায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের শাপলা কলির প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান ও রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ