শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন সামনে রেখে মহেশপুর সীমান্তে নিরাপত্তা জোরদার করছে বিজিবি

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর সীমান্তসহ পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলার ছয়টি সংসদীয় আসনে নির্বাচনি দায়িত্ব পালন করবে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের সময় সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছে।

লে. কর্নেল রফিকুল আলম জানান, ২০২৫ সালে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৩৮ কোটি ২৭ লাখ ২৮ হাজার টাকার বেশি মূল্যের চোরাচালানি মালামাল ও মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি পিস্তল ও ২১ রাউন্ড গুলি।

তিনি আরও জানান, সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ২০২৫ সালে পরিচালিত বিভিন্ন অভিযানে ১১ হাজার ৫৩০ বোতল মদ, ৬ কেজি ৪০৫ গ্রাম হেরোইন, ৫৩ হাজার ৪৭৪ পিস ইয়াবা, ১৪ হাজার ৩৮১ বোতল ফেনসিডিল, ১১৭ কেজি ৪৫৩ গ্রাম গাঁজা, ৫ কেজি ১১১ গ্রাম কোকেন, ১১৪ বোতল বিয়ার এবং ৬১ হাজার ২৩৫ পিস বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। এসব অভিযানে ২৮ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৯ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৬৮৫ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্তবর্তী এলাকার মানুষের পাশে থাকার অংশ হিসেবে বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ সময় মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়