শিরোনাম
◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ: আহত ৪

জহিরুল ইসলাম শিবলু, ‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎নির্বাচনী প্রচারণার প্রথম দিনে লক্ষ্মীপুরে ফেস্টুন টানানোকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৬নং ওয়ার্ড) পশ্চিম চরমনসা গ্রামের রিফুজি মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিএনপি কর্মী মো. শাহজাহান, ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরে ওয়ার্ড সেক্রেটারী ইয়াসিন আরাফাত তাহসিন, অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন।

‎জানা যায়, সকালে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ডা. মুহাম্মদ রেজাউল করিমের পক্ষে (দাঁড়িপাল্লা) প্রতীকে তার লোকজন ফেস্টুন টানানোর জন্য রিফুজি মার্কেট এলাকায় যায়। ওই সময় বিএনপির কর্মী শাহজাহান তাদেরকে বাঁধা দেয়। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষেরই চার জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। এঘটনার পর বিএনপি কর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে।

‎লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়