শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১০:১৫ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যেভাবে ধরাখেল জামায়াত নেতা, অতঃপর...

কুষ্টিয়ায় বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় জনতার হাতে মামুন অর রশিদ নামে এক জামায়াত নেতা আটক হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর শালদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

মামুন অর রশিদ হাটশ হরিপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী ও দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানায়, ওই নারীর বাড়িতে বেশকিছু যাবত মামুন অর রশিদ নিয়মিত আসা যাওয়া ছিল। এতে স্থানীয়দের সন্দেহ হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রশিদ ওই বাড়িতে ঢুকলে স্থানীয়রা ওই বাড়িতে বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে আটক করে। এ ঘটনার পর এলাকাবাসী তাদের প্রায় ৬ অবরুদ্ধ করে রেখে বিচারের দাবি করেন। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পরে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে রাতেই ২৫ লাখ টাকা দেলমোহরে মামুন অর রশিদকে ওই নারীর সঙ্গে বিবাহ দেওয়া হয়।

এলাকাবাসীর তোপের মুখে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ।

তবে এ বিষয়ে কথা বলতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়