শিরোনাম
◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল—প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:২২ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে অ‌বৈধ বালুবোঝাই মিনি ড্যাম্পার ট্রাক জব্দ, ৫০হাজার টাকা জ‌রিমানা

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীর পুইছ‌ড়ি‌তে অবৈধ ভাবে বালু উত্তোলনপূর্বক পরিবহনকালে বালুবোঝাই মিনি ড্যাম্পার ট্রাক জব্দ,৫০হাজার টাকা জ‌রিমানা আদায় করা হ‌য়ে‌ছে।

সোমবার (১২ জানুয়ারি )দুপু‌রে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকন এ অভিযান পরিচালনা করেন। স্থানীয় ও উপ‌জেলা সু‌ত্রে জানা যায়, সোমবার দুপু‌রে
বাঁশখালীর পূর্ব পুঁইছড়ির ৫ নং ওয়ার্ডের স্লুইস গেইট সংলগ্ন কুইন্যা ভিটার ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ক‌রে তা পূর্ব পুঁইছড়ির বহদ্দারহাট হাট এলাকায় বালুবোঝাই একটি মিনি ড্যাম্পার ট্রাক ক‌রে নি‌য়ে যাওয়ার সময় জব্দ করা হয়।

এ সময় অভিযুক্ত নুরুল আলম(২৭) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১১ ধারার বিধান লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারা অনুসারে ৫০ হাজার টাকা জ‌রিমানা ও  তাৎক্ষণিক আদায় করা হয় । এবং ভবিষ্যতে অবৈধ উপায়ে বালু উত্তোলনপূর্বক পরিবহন করবে না মর্মে মুচলেকা দেন। বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকন ব‌লেন, যে কেউ অ‌বৈধভা‌বে বা‌লি উ‌ত্তোলন কর‌লে আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে তি‌নি জানান। তি‌নি উপ‌জেলা প্রশাসন‌কে তথ‌্য দি‌য়ে সহ‌যো‌গিতা করার আহবান জানান।

  • সর্বশেষ