ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়ন এলাকার বজ্রাপুর গ্রামে পুলিশের পোশাক পরিহিত চোরচক্রের সদস্য ডাকাতি করতে গিয়ে জনতার আটক হয়েছে একজন ও পালিয়ে গেছে দু'জন।
সোমবার (১২ জানুয়ারি ) রাত ৪টার দিকে বজ্রাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে আবুল হোসেন এর বসতবাড়িতে দুঃসাহসিকভাবে চুরির চেষ্টা চালায় তিনজন। তারা বাড়ির মেইন গেট কেটে ও ঘরের তালা ভেঙে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির চেষ্টা চেষ্টা করার সময় বাড়ির মালিক কিছুটা বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ঘটনাস্থল থেকে পুলিশের পোশাক পরা এক চোরকে ধরে ফেলে।পরে স্থানীয়রা মোবাইলে কল দিয়ে মহেশপুর থানায় খবর দিলে, থানার অফিসার ইনচার্জ খালিশপুর থেকে কোটচাঁদপুর সীমানা পর্যন্ত রাত্রীকালীন হাইওয়ে ডিউটিতে থাকা পুলিশ দলকে ঘটনাস্থলে পাঠান।
জনতার হাতে আটক চোর হলেন কাষ্টসাগরা গ্রামের কামরুল শেখের ছেলে শান্ত (২৭) কে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তারা তিনজন ছিল এবং বাকি দুইজন মোটরসাইকেলে পালিয়ে গেছে। পলাতক দু'জনের ভিতরে একজনের বাড়ি ঝিনাইদহের সদর উপজেলার আরাপপুর এলাকার, তার নাম সুমন। আটক চোর ও বাড়ির মালিক জানিয়েছেন, চোরেরা পুলিশের পোশাক পরিহিত ছিল এবং তাদের কাছে খেলনা পিস্তল, সেলাই রেঞ্চ ও দেশীয় অস্ত্র ছিল। যদিও চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে, কিন্তু তার পরিমাণ বাড়ির মালিক সঠিক পরিমাণ জানাতে পারেননি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান বলেন, "জনতার সক্রিয় অংশগ্রহণের কারণে চোরদের ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা পলাতক চোরদের শনাক্ত করেছি এবং তাদের গ্রেপ্তারে তৎপর। এছাড়া ঘটনার পেছনের চক্র সম্পর্কে অনুসন্ধান অব্যাহত রয়েছে।