শিরোনাম
◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনা-৫: বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থী বৈধ, জামায়াতের স্থগিত ও জাপার মনোনয়ন বাতিল

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জমা পড়া চারটি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এতে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তা জানান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তার হলফনামায় একটি মামলায় নিজেকে 'খালাসপ্রাপ্ত' বলে উল্লেখ করেছেন। তবে যাচাই-বাছাইকালে পুলিশের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ওই মামলাটি এখনো বিচারাধীন। তথ্যের এই অসঙ্গতির কারণে তার মনোনয়নপত্রটি আপাতত স্থগিত রাখা হয়েছে। এই অসঙ্গতি নিরসনে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য প্রার্থীকে আগামীকাল দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থীর হলফনামায় চলমান মামলার তথ্য গোপনের বিষয়টি প্রমাণিত হওয়ায় নির্বাচনী বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত বা বাতিল হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। সেখানে প্রতিকার না পেলে সংক্ষুব্ধ প্রার্থীর উচ্চ আদালতে (হাইকোর্ট) রিট করার সুযোগ রয়েছে।

​এদিকে, যাচাই-বাছাইয়ের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ