শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ কাসেমিরোর গোলে সমতায় ফিরেছে ব্রাজিল, খেলাটি সরাসরি দেখুন ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে টানা প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে এ রুটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম যুগান্তরকে জানান, কুয়াশার কারণে বিভিন্ন ঘাটে একাধিক ফেরি নোঙর করতে বাধ্য হয়। পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা ও ভাষাশহীদ বরকত নোঙর করে ছিল। একই প্রান্তের ৪ নম্বর ঘাটে নোঙর করে রাখা হয় রো-রো ফেরি শাহ পরান ও এনায়েতপুরী।

অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ঘাটে নোঙর করতে বাধ্য হয় রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম এবং ইউটিলিটি ফেরি হাসনাহেনা। এছাড়া ঘন কুয়াশার কবলে পড়ে মাঝ পদ্মায় দৌলতদিয়াগামী যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে থাকে রো-রো ফেরি কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোন নৌযান কিংবা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে যাত্রী ও পরিবহণ শ্রমিকদের ভোগান্তি বাড়ে।

এদিকে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহণ শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়