শিরোনাম
◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামী বক্তা আমির হামজার সম্পদ ১.৫৭ কোটি টাকা, স্বর্ণ ও আসবাব উপহার হিসেবে প্রাপ্ত

আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বার্ষিক আয় ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা। তবে আকিজ গ্রুপে খতিব হিসেবে তার চাকরি থেকে প্রাপ্ত অর্থের কোনো হিসাব হলফনামায় উল্লেখ নেই। এছাড়া ১০ ভরি স্বর্ণালংকার ও আসবাবপত্র উপহার হিসেবে পাওয়া বলে দেখানো হয়েছে।

হলফনামায় আমির হামজা পেশা হিসেবে কাপড় ও বইয়ের ব্যবসার কথা উল্লেখ করেছেন। ইসলামী বক্তা হিসেবে ওয়াজ মাহফিলসহ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ কিংবা আকিজ গ্রুপে খতিবের চাকরি থেকে তার প্রকৃত আয় কত—সে বিষয়ে হলফনামায় স্পষ্ট তথ্য নেই। এ বিষয়ে আমির হামজা জানান, ওয়াজ মাহফিল থেকে যে আয় হয়, সেটিকেই বার্ষিক আয়ের হিসাবে দেখানো হয়েছে।

তিনি বলেন, তিনি আকিজ গ্রুপের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং এ বিষয়ে তাদের সঙ্গে চুক্তি রয়েছে। পরিবারের ব্যয় আকিজ গ্রুপ বহন করে। বিনিময়ে তার মাহফিল থেকে প্রাপ্ত অর্থ আকিজ গ্রুপ পরিচালিত মাদরাসা ও এতিমখানায় দান করে দেওয়া হয়।

হলফনামা অনুযায়ী, তার কাছে ১০ ভরি স্বর্ণ রয়েছে, যা সবই উপহার হিসেবে পাওয়া। এ বিষয়ে তিনি বলেন, বিয়ের সময় স্ত্রীর জন্য কেনা স্বর্ণ দেনমোহর হিসেবে পরিশোধ হয়ে গেছে। এর বাইরে কোনো স্বর্ণ কেনা হয়নি। স্ত্রীর বাবা ও মামারা স্বচ্ছল হওয়ায় এসব গহনা উপহার হিসেবে দিয়েছেন।

হলফনামায় তার একটি গাড়ির মূল্য ২৫ লাখ টাকা উল্লেখ করা হলেও গাড়ির মডেল বা নম্বর উল্লেখ নেই। এ বিষয়ে আমির হামজা বলেন, তার একটি টয়োটা নোয়া গাড়ি রয়েছে। নতুন গাড়িটির বাজারমূল্য প্রায় ৩৮ লাখ টাকা হলেও তিনি পাঁচ বছরের পুরোনো গাড়িটি ফরিদপুরের এক মালিকের কাছ থেকে কিনেছেন, সে কারণেই বিস্তারিত উল্লেখ করা হয়নি।

 

  • সর্বশেষ