ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ৩ বছর বয়সী এক শিশু পুত্রের।
ঘটনাটি ঘটেছে, শনিবার(২৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কালীগঞ্জের কোলা ইউনিয়ন এলাকার রামচন্দ্রপুর গ্রামের সড়কে। শিশুটি হলেন রামচন্দ্রপুর গ্রামের কামাল মিয়ার পুত্র।
জানা গেছে,শিশুটি বাড়ির পাশে মুদি দোকানের দিকে যাওয়ার সময় এক দ্রুত গতির মোটরচালিত এক দ্রুতগতির ভ্যানের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে শিশুটির স্বজনেরা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে দেখে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি শুনেছি, শিশুটির মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক ঘটনা।