কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর শীলকুপের পাহাড়ি গহীন অরণ্যে নব্যার ঝিরি এলাকায় হাতির হামলায় কামাল হেসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে । শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে হাতির হামলায় নিহত কামাল হেসেন চাম্বল ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আসহাব মিয়ার পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বনবিভাগ সুত্রে জানা যায়,শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চাম্বল এলাকার চাষী
ক্ষেতে কাজ করার জন্য পাহাড়ি গহীন অরণ্যে নব্যার ঝিরি এলাকায় চলে যায় । সেখানে প্রচুর কুয়াশা থাকায় দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে গেলে হাতির হামলার শিকার হয়। গহীন অবণ্যে নব্যার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ । তিনি আরো বলেন ,এ এলাকায়টি হাতির বিচরন ক্ষেত্রে,কুয়াশার মধ্যে এ কৃষক পাহাড়ে গেলে হাতির সামনে পড়ে গেলে হামলার শিকার হয় বলে জানান তিনি।
বাঁশখালী ইকোপার্কে রেঞ্জ কর্মকর্তা মো: ইসরাইল হক বলেন, ইকোপার্কের অভ্যান্তরে নব্যার ঝিরি এলাকায় ভোরে ক্ষেতে কাজ করতে গিয়ে কুয়াশার কারণে হাতির সামনে পড়ে যায় কৃষক কামাল হেসেন। তাতে হাতির হামলায় মারা গেলে ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শণ করা হয়। নিহতের লাশ হাসপাতালে প্রেরন করলে থানা পুলিশ লাশের পোষ্ট মার্ডামের জন্য চমেক হাসপাতালে প্রেরন করেন বলে তিনি জানান।