শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব বড়দিন পালিত

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে পবিত্র খ্রিস্টযাগের আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয় বড়দিনের উৎসব।

এরপর বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও সংকীর্তনের মধ্যদিয়ে শেষ হবে বড়দিনের আনুষ্ঠানিক
কার্যক্রম। এছাড়াও দিনব্যাপী জেলার বিভিন্ন খ্রিস্টান মিশন এবং ধর্মীয় উপাসানালয় ও খিস্টভক্তদের
বাড়িতে বাড়িতে চলছে উৎসবের আমেজ।

বিশেষ করে শেরপুর সদরের চরশ্রীপুর, পৌর এলাকার কসবা গারোপল্লী, সীমান্তের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর আদিবাসি খ্রিস্টান ধর্মপল্লী, নালিতাবাড়ী উপজেলার বারোমারি সাধু লিওর ধর্মপল্লী ও শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা আদিবাসী খ্রিস্টান ধর্মপল্লীসহ জেলার ১৮টি গীর্জায় প্রায় বিশ হাজার খ্রিস্টান ধর্মালম্বী গারো আদিবাসীসহ খ্রিস্ট ভক্তরা নানা আয়োজনে দিনটি উদযাপন করেন। দিনটি উপলক্ষে খ্রিস্টধর্মের নারী-পুরুষ ও শিশুরা নতুন পোশাকে গির্জায় গির্জায় ঘুরে উৎসবে অংশ নেন।

এ ব্যাপারে বারোমারি সাধু লিওর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার তরুণ বনোয়ারি বলেন, প্রভু যিশুখ্রিস্ট মানুষের দুঃসময়ে, মানুষের একাকিত্বে মানুষের কষ্টে তিনি এই পৃথিবীতে মুক্তি নিয়ে এসেছেন এবং আমরা সেই মূল ভাবটি ধারণ এই ধর্মপল্লীতে ও সারা বিশ্বব্যাপী মুক্তিদাতা যিশুখ্রিস্টকে তার জন্ম উৎসবকে আনন্দ সহকারে উদযাপন করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়