শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাউচাষী খোকনের লাউবাগান কেটে দিলো দুর্বৃত্তরা, ভেঙ্গে গেল স্বপ্ন

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের কদলতুলি এলাকায় লাউচাষী খোকন মিয়ার লাউবাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা৷ 

সোমবার(২২ ডিসেম্বর) দিবাগত রাতে একদল দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ছে বলে জানা যায়৷

স্থানীয় সূত্রে জানা যায়, পরিশ্রম ও মেধা দিয়ে লাউ চাষে সফলতা অর্জন করেন খোকন মিয়া। তার সেই সফলতার গল্প সম্প্রতি স্থানীয় গণমাধ্যমকর্মীরা ফলাও করে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করে। কিন্তু সেই সাফল্যই যেন কাল হয়ে দাঁড়ায় তার জীবনে।

তার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা গভীর রাতে তার লাউবাগান কেটে নষ্ট করে দেয়। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তিনি জানান, এটি প্রথম ঘটনা নয়—এর আগেও তার লাউবাগান কেটে দেওয়া হয়েছিল।

লাউচাষী খোকন মিয়া বলেন, “আমি পরিশ্রম করে লাউ চাষ করে সফল হয়েছি। কিন্তু কিছু মানুষ আমার এই সাফল্য সহ্য করতে না পেরে বারবার আমার ফসল নষ্ট করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় তিন কানি জমির মধ্যে এক কানি অর্থাৎ ৩০ শতক জমির লাউ গাছ কেটে ফেলেছে দূর্বত্তরা। গত ১৫ বছর যাবৎ খোকন মিয়া মাছা পদ্ধতিতে লাউয়ের আবাদ করছেন। লাউ চাষ করেই তার পরিবার স্বাবলম্বী হয়েছে। আয়ের মাধ্যমে এমন আঘাতে অনেকটাই ভেঙে পড়েছেন এই কৃষক।তার লাউ চাষে সাফল্য এলাকার বেকারদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাড়িয়েছিল।

খোকন মিয়া  জানান,আমি সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে লাউ চাষ করি। আমার বাগানে ১০ থেকে ১২ জন শ্রমিক কাজ করে। এতে শ্রমিকরাও সীমিত আকারে আয় করে সংসার চালান। আমার পরিবারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও নি:স্বহ করতে তারা এমন ষড়যন্ত্র করেছে বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। আমি চাই, যারা রাতের আধাঁরে লাউ গাছ কেটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

তিনি আরও বলেন,এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রতিবেশি মিনওয়ারা বেগম জানান,এমন ক্ষতিতে দিশেহারা হয়ে লাউচাষাী খোকন মিয়ার স্ত্রী আকলিমা আক্তার পাখি জানান৷

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়