শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, আসামী গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে একটি ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টায়  সরদারকান্দি এলাকার আসামি মো. মনির (৩৭) তার নিজ বসতবাড়িতে একই এলাকার এক ভিকটিম তরুণীকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম পাঁচ মাসের গর্ভবতী হয়ে পড়ে।
প্রাথমিক তদন্তে জানা যায়, ভিকটিম ও আসামি একই গ্রামের বাসিন্দা। আসামি পেশায় একজন বাবুর্চি এবং ভিকটিম তার সঙ্গে বাবুর্চির কাজ করতেন। একসঙ্গে কাজ করার সুবাদে আসামি ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ও তারিখে ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি আসামিকে জানালে সে বিবাহ করতে অস্বীকৃতি জানায়।
পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ রেজাউল  তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ শুক্রবার অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলার মতলব থানা এলাকা থেকে আসামি মো. মনিরকে গ্রেপ্তার করেন। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, “ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রযুক্তির সহায়তায় পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীকে আজ কুমিল্লায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়