শিরোনাম
◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে আটক ২৪ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

আজিজুল হক, বেনাপোল (যশোর) : ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটকের পর এরা তামিলনাড়ির সালেম স্পেশাল ক্যাম্পের আশ্রয়ে ছিল।

বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা দিকে তাদেরকে ট্রাভেল পারমিটে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। 

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, বাদশা তালুকদারের ছেলে ইয়াসিন তালুকদার, আব্দুল জলিল হাওলাদারের মেয়ে জোবেদা বেগম, ইন্নুস হাওলাদারের মেয়ে সোনিয়া বেগম, শহর শেখের মেয়ে পারভীন, আসাদ হাওলাদারের পুত্রবধূ লাবনী আক্তার সুমাইয়া, মৃত ইউকু আলী সিকদারের মেয়ে ফাহিমা, সেলিম তালুকদারের ছেলে রিয়াজ তালুকদার, জোবেদা বেগমের ছেলে জুবাইর আসলাম, পারভীনের ছেলে পারভেজ, লাবনী আক্তার সুমাইয়ার মেয়ে জুবাইদা, সোনিয়া বেগমের ছেলে ইউসুফ খান, ইয়াসিন তালুকদারের ছেলে ইয়ামিন, জামাল সরদারের ছেলে সুজান সরদার, আশরাফ আলী খার ছেলে ইলিয়াস খান, আব্দুল সালাম হাওলাদারের স্ত্রী বকুল বেগম , রাহেন উদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল সালাম হাওলাদার, আব্দুল সালাম হাওলাদারের ছেলে মুকুল, কালীল হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার, আব্দুল হাকিম শেখের ছেলে ফাজুল হাওলাদার, মাকাবুর হাওলাদারের ছেলে মারুফ হাওলাদার, মুজিবুর রহমান হাওলাদারের ছেলে মিজানুর রহমান হাওলাদার, সায়েদ আলী খানের মেয়ে কুলসুম আক্তার, বাবুল মিয়ার ছেলে কাইয়ুম মিয়া ও মৃত দরিগ আলীর ছেলে জাফর আহমেদ। এদের বাড়ি কুমিল্লা, ঢাকা ও বাগেরহাট জেলার বিভিন্ন অঞ্চলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাখাওয়াত হোসেন জানান, কাগজপত্র যাচাই শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।
আইনী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

  • সর্বশেষ