শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর-৩ আসনে নির্বাচনী হাওয়া, জমছে বিএনপি-জামায়াত প্রতিদ্বন্দ্বিতা

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শুরু হয়েছে প্রচারণা। প্রার্থী ও সমর্থকরা ছুটছেন পাড়া-মহল্লায়। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটারদের মধ্যে আলোচনা চলছে সৎ ও যোগ্য প্রার্থী বাছাই নিয়ে। তারা চাচ্ছেন সুষ্ঠু নির্বাচন এবং একটি কার্যকর সংসদ সদস্য।

লক্ষ্মীপুর-৩ আসনটি সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত। হালনাগাদ তালিকা অনুযায়ী মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৪৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৫৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ২৮ হাজার ৪৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।

এ আসনে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। তিনি ২০০১ ও ২০০৮ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করছেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনকে সহজভাবে নিচ্ছি না, এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গ্রামে-গ্রামে ঘুরছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।

তবে এ আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. রেজাউল করিম। তিনি বলেন, লক্ষ্মীপুর মাদক-সন্ত্রাসে ভরপুর, নারী অধিকার, শিক্ষা ও শিল্পায়নে আমি ভূমিকা রাখতে চাই।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেও অনারারি ক্যাপ্টেন মো. ইব্রাহীম প্রার্থী হলেও তার তেমন প্রচার দেখা যাচ্ছে না। তিনি বলেন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী শাসনব্যবস্থার বিকল্প নেই।

জাতীয় পার্টি থেকে মোহাম্মদ রাকিব হোসেন,  এন সিপি থেকে সাংবাদিক এমজে আলম ও গণঅধিকার পরিষদ থেকেও প্রার্থী রয়েছে, তবে তারা প্রচারণায় একেবারে নিস্ক্রিয়।

এ আসনের অতীত ইতিহাসও বেশ গুরুত্বপূর্ণ। ১৯৮৬ সালে জাতীয় পার্টির মোহাম্মদ উল্লাহ, ১৯৮৮ সালে বিরোধী দলের আবদুচ ছাত্তার, ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির খায়রুল এনাম, এরপর ২০০১ ও ২০০৮ সালে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগের এ কে এম শাহজাহান কামাল এমপি হন। তার মৃত্যুর পর উপ-নির্বাচনে গোলাম ফারুক পিংকু এমপি নির্বাচিত হন এবং ২০২৪ সালের নির্বাচনে পুনরায় জয়ী হন।

এখন লক্ষ্মীপুর সদর আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ড. রেজাউল করিমের মধ্যেই হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 

ভোটাররা বলছেন, এবার এমন একজনকে নির্বাচিত করতে চান, যিনি মাদক-সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার পাশাপাশি নারী অধিকার, শিক্ষার উন্নয়ন এবং অবকাঠামোতে দৃশ্যমান পরিবর্তন আনবেন। 

লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ফাতেমা তুজ জোহরা জিতু বলেন, প্রথমবার ভোট দেব। চাই এমন একজন প্রার্থী, যিনি নারী নিরাপত্তা ও শিক্ষার সুযোগ বাড়াবেন।”

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী উম্মে সালমা জেদনী বলেন, আমরা উন্নয়ন চাই, কিন্তু সেটা টেকসই ও দূর্নীতিমুক্ত হতে হবে। এমন কাউকে চাই, যিনি কথা না রেখে কাজ করে দেখাবেন।

তরুন উদ্যোক্তা মুজাহিদ নিলয় বলেন,  নতুন ভোটার হিসেবে অনেক দায়িত্ব আছে আমাদের ওপর। চাই মাদকমুক্ত সমাজ ও তরুণদের জন্য কর্মসংস্থান।

চাকরি প্রার্থী মো: মারুফ বলেন, আমরা এমন কাউকে ভোট দিতে চাই, যিনি বেকারদের জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নেবেন, শুধু আশ্বাস দিয়ে থেমে যাবেন না।

তবে শেষ পর্যন্ত ভোটের মাঠ কতটা জমে, তা নির্ভর করবে প্রচারণার কৌশল এবং ভোটগ্রহণের পরিবেশের উপর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়