শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে কিশোর ফাহিম হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কিশোর অটোচালক ফাহিম (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি রাসেল (২৫)কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

বুধবার(১০ ডিসেম্বর)দুপুরে কুমিল্লা আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর আসামি রাসেলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পুলিশ জানায়,মঙ্গলবার(০৯ ডিসেম্বর)গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার মূল আসামি  রাসেলকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা এলাকায় অভিযান চালিয়ে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল শেরপুর জেলার নকলা উপজেলার চক্কাকান্দা গ্রামের দারোগ আলীর ছেলে৷ সে বর্তমানে দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের ফজলুল হক সরকারের ভাড়াটিয়া ছিল৷

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) এহসান হাসান জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার মূল আসামি রাসেলকে গ্রেফতার করা হয়েছে৷ আসামি রাসেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সে আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, “ঘটনাটি ছিল একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার মূল আসামিকে গ্রেফতার করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে খুব অল্প সময়েই চিহ্নিত করে রাসেলকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলমান রয়েছে।”

উল্লেখ্য,গত ২৪ সেপ্টেম্বর  বিকেল আনুমানিক ৪টার দিকে দাউদকান্দি মডেল থানাধীন সুইজ গেট সংলগ্ন খালপারে ফাহিমকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

  • সর্বশেষ