শিরোনাম
◈ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্য: অভিযোগ জামায়াতের ◈ আমি এই বাজেটকে 'জীবন বান্ধব' বাজেট হিসেবে নামকরণ করতে চাই: সংসদে প্রধানমন্ত্রী ◈ মুস্তাফা মনোয়ার মারা গে‌ছেন, পাপেট- টিভি-চিত্রকলা বহু মাধ্যমের শিল্পীর জীবন কেমন ছিলো  ◈ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চায় ইরান ◈ ১১ হাজার কো‌টি টাকার আশ্রয়ণ প্রক‌ল্পের ঘরে থাকছেন না আশ্রিতরা, বিক্রি করে দিয়েছেন অনেকে ◈ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ১৭ শিক্ষক বরখাস্ত ◈ ভারত ক্রিকেট দল আয়ারল্যান্ড সিরিজকে ‘পিকনিক ট্যুর’ ভেবেছিলো, কড়া সমালোচনা  রমেশের ◈ তামিম-‌চে‌তেশ্বর পূজারাসহ পাঁচ ক্রিকেটারকে আজীবন সদস্যপদ দিলো এমসিসি ◈ উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ◈ ‘নির্লজ্জ দুর্নীতির প্রশাসন’ : ট্রাম্পকে নিয়ে বাইডেনের তীব্র সমালোচনা

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

জামালপুরে লিপি আক্তার (৩৫) নামে এক র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) মাঠ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মৃত কাদের মন্ডলের ছেলে মহর আলীর স্ত্রী। র‌্যাব কর্মকর্তা মহর আলী র‌্যাব-২ এর উপ পরিদর্শক (এসআই) পদে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকায় কর্মরত আছেন। হত্যার সময় লিপি আক্তারের ১১ বছরের মেয়ে নিথি আক্তারকেও ভয়ভীতি দেখানো হয়। গত কয়েক বছর থেকে মহর আলীর স্ত্রী লিপি আক্তার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) মাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে র‌্যাব কর্মকর্তার স্ত্রী লিপি খাতুন তার মেয়ে নিথি আক্তারকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরের দিকে চোর গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে লিপি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। সকালে খবর পেয়ে ওই গৃহবধূ লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্ছু মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে নিহত লিপি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়