শিরোনাম
◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৭ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতের অন্ধকারে খুন: খুলনায় গৃহবধূ শিউলী বেগমের মরদেহ উদ্ধার

মধ্যরাতে খুলনা নগরীতে শিউলী বেগম (৪৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে নগরীর ট্যাংক রোডের রবিউল ইসলামের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিউলী বেগম ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার স্বামীর নাম মো. সালাউদ্দিন খান। গৃহবধূর ছেলে এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলেও প্রতিবেশিরা জানান।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান আহম্মেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

 

  • সর্বশেষ