শিরোনাম
◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বশত্রুতার জেরে কুপিয়ে হত্যা: রাজশাহীতে নিহত জামায়াত কর্মী শান্ত

রাজশাহী মহানগরে মো. শান্ত নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামায়াত কর্মী মো. শান্ত নগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ এলাকার সাত্তার আলীর ছেলে এবং জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা থানা কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে বুধবার সন্ধ্যায় নিহত শান্তের সঙ্গে ওই এলাকার কয়েকজনের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা শান্তকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতলের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস বলেন, শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে শান্ত নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানের আগেই তার মৃত্যু হয়। তার শরীরে অনেক জায়গায় জখমের চিহ্ন রয়েছে। 

জামায়াতের রাজপাড়া থানার সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, সুদের টাকার প্রতিবাদ করায় তাকে খুন করা হয়েছে বলে শুনেছি। ঘটনাটি ন্যক্কারজনক। খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এদিকে, রাজশাহী নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার বুধবার রাতে একটি ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ঋণের সুদ আদায়ের প্রতিবাদ করায় বসুয়া গ্রামের নয়ন এবং তার সহযোগীরা শান্তকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় একদল লোক শান্তকে ছুরিকাঘাতে হত্যা করেছে। শান্তর মামা ডালিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন প্রতিবেশী রিপন, নয়ন, রুবেল এবং মঞ্জুর জমি নিয়ে বিরোধ চলছিল। মূলত এ বিরোধের জেরেই তিনি খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করছি। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।