শিরোনাম
◈ ‘নির্লজ্জ দুর্নীতির প্রশাসন’ : ট্রাম্পকে নিয়ে বাইডেনের তীব্র সমালোচনা ◈ এনসিপিতে বড় পরিবর্তন, ‘সুপার ইলেভেন’ থেকে হচ্ছে ‘সুপার সিক্স’ ◈ জ্বালানিসংকট ও উৎপাদন ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক শিল্প : দি ইকোনমিস্টের প্রতিবেদন ◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪১ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে হত্যা মামলার আসামী ঢাকা থেকে গ্রেফতার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে সংঘটিত নাসির উদ্দিন হত্যা মামলার এক পলাতক আসামিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৯ ও র‌্যাব-৩-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। মঙ্গলবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯।

গ্রেফতারকৃত আসামি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে হারুন অর রশিদ (৫৩)।

র‌্যাব জানায়, গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে বিরামপুর গ্রামের চার ভাইয়ের মা মারা যান। অভিযোগ রয়েছে, দুই ভাই অন্য দুই ভাইকে লাশ দেখতে না দিয়ে লোকজনের সহায়তায় জানাজা ও দাফন সম্পন্ন করে। এ নিয়ে বিরোধ বাধে দুই পক্ষের মধ্যে। পরদিন ২৫ অক্টোবর সকালে বিবাদীপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীপক্ষের উপর হামলা চালায়। এতে বাদীপক্ষের সদস্য নাসির উদ্দিন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের স্ত্রী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-৩ একটি যৌথ দল ৮ ডিসেম্বর রাতে ঢাকার শাহবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি হারুন অর রশিদকে গ্রেফতার করে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়