শিরোনাম
◈ ‘নির্লজ্জ দুর্নীতির প্রশাসন’ : ট্রাম্পকে নিয়ে বাইডেনের তীব্র সমালোচনা ◈ এনসিপিতে বড় পরিবর্তন, ‘সুপার ইলেভেন’ থেকে হচ্ছে ‘সুপার সিক্স’ ◈ জ্বালানিসংকট ও উৎপাদন ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক শিল্প : দি ইকোনমিস্টের প্রতিবেদন ◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে জমি বিরোধে জেরে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ আহত ৩০

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত রুমান উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

আহতদের মধ্যে করিম মিয়ার পক্ষের মিজান মিয়া (২৫), আনোয়ার মিয়া (২৬) ও জাহাঙ্গীর মিয়া (২২) কে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জসিম উদ্দিনের পক্ষের শাওন মিয়া (১৭), রুমান মিয়া (২২) ও মাঈন উদ্দিন মিয়া (৩২) কে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আজমিরীগঞ্জ হাসপাতালে রুমান মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গজারিয়া গ্রামের মৃগা ইউপি সদস্য জসিম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা করিম মিয়ার গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে রবিবার (১২ অক্টোবর) দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দাওয়া-পাল্টা দাওয়া ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় ইটনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়