শিরোনাম
◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনা-গোমতী সেতুর নিচে মিলল বোমা সদৃশ বস্তু

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর নিচ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে ৩ ইবি আর্মি ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রিজের নিচ থেকে বস্তুটি উদ্ধার করে।

সেনাবাহিনী টহল দলের সদস্যরা জানান, অভিযান পরিচালনা করে সেখানে বোমা সদৃশ একটি প্যাকেট দেখতে পেয়ে তাৎক্ষণিক দাউদকান্দি মডেল থানাকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কুমিল্লা বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করে৷ বিস্ফোরক সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে৷

পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা সেতুর নিচে উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের ডিভাইস রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের জন্য পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমানে দাউদকান্দি মডেল থানার পুলিশ সদস্যরা স্থানটি নিরাপত্তার আওতায় রেখেছে। ঘটনাস্থলে পরিদর্শন করেন দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়সাল তানভীর, দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম।

দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম বলেন, বস্তুটি দেখতে টাইম বোমার মতো মনে হলেও আমরা এখনো বলতে পারছি না। সেনাবাহিনী এটা উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা করছে।

 

  • সর্বশেষ