শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থী

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসেই এসেছিলো ৯ মাসের সংগ্রাম শেষে চূড়ান্ত বিজয়। মুক্তির স্বাদ দিয়েছিলো মুক্তিকামি বাঙ্গালী।

অথচ, বিজয়ের মাসেই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ মিনার অবমাননার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও নেতা কর্মীদের বিরুদ্ধে। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ রোববার (০৭ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

জানাগেছে, আজ রোববার দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা শুরু করে নেতাকর্মীরা। নির্বাচনী পদযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ করে। এসময় সমাবেশ করতে জুতা পায়ে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখসহ নেতাকর্মীরা শহীদ মিনারে উঠে পরে।

এমন ঘটনায় উপজেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে, জন্ম দিয়েছে আলোচনা আর সমালোচনার।

কোটালীপাড়া উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের আহবায়ক মো: আবুল কালাম আজাদ বলেন, এখন বিজয়ের মাস চলছে। এমন মাসে শহীদ মিনারে জুতা পায়ে উঠা আপত্তিমূলক বিষয়। যেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই সেখানে জুতা পায়ে উঠে তাদের অশ্রদ্ধা করলাম। তাহলে আমরা শহীদদের জন্য কি করলাম। এমন ঘটনা কোন ভাবেই কাম্য নয়।

এ বিষয়ে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের বক্তব্য নেয়ার জন্য তার মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা সভাপতি তসলিম হুসাইন সিকদার বলেন, শুধু বিজয়ের মাস নয় প্রত্যেকটি দিবসে আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের সম্মান জানাতে হবে। আমার মনে হয় এটি তারা না বুঝেই করে ফেলেছে।

এব্যাপারে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা  হক বলেন, ওই সময় আমি পরিষদে ছিলাম না। এমন একটি ভিডিও আমিও দেখেছি। তবে আমার উর্ধতন কর্মকর্তার সাথে কথা না বলে কোন মন্তব্য করতে পারবো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়