শিরোনাম
◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকের মোল্লা (৫১) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

র‌বিবার (০৭ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে তিনি মারা যান।

এর আগে শনিবার (০৬ ডিসেম্বর) বুকে ব্যথা নি‌য়ে তি‌নি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বিকেল সোয়া চারটার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

মৃত হাজ‌তি জাকের মোল্লা জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের বাসিন্দা মৃত রাজ্জাক মোল্লার ছেলে। তিনি তিন ছেলে সন্তা‌নের বাবা।

জেলা কারাগার সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার মামলার আসামী হিসেবে জা‌কের মোল্লা গত ১৮ অক্টোবর থে‌কে জেলা কারাগারে হাজ‌তি হি‌সে‌বে আটক ছি‌লেন।

সং‌শ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন সংসদীয় আসনের পুনর্বিন্যাস করে ফরিদপুর-৪ এর অধীনে ভাঙ্গা উপ‌জেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে পাশের ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন শুরু করে আলগী ও হামিরদী ইউনিয়নের সর্বস্তরের জনতা। ওই আন্দোলনের একপর্যায়ে গত ১৪ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বরর ১৮৬০ সা‌লের দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুজ্জামান।

ওই মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান করে ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় বহু সংখ‌্যক মানুষ‌কে আসামী করে একটি মামলা করেন। এ মামলার সন্দেহজনক আসামি হিসেবে জাকের মোল্লাকে গত ১৮ অক্টোবর গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর জেলা কারাগারের সুপার নজরুল ইসলাম বলেন, ম‌স্তি‌স্কে রক্তক্ষরণ জনিত কারণে হাজতি জাকের মোল্লার মৃত‌্যু হয়। তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যান। মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্ত করে পরিবারের সদস্যদের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

  • সর্বশেষ