শিরোনাম
◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে মোবাইল চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে মোবাইল ফোন চুরির অভিযোগে আল আমিন (১৭) নামে এক কিশোরকে গাছে বেঁধে দলবদ্ধভাবে মারধর করার ঘটনা ঘটেছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের চারিপাড়া আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

পিটুনির শিকার আল আমিন ওই এলাকার সাত্তার আলীর ছেলে। মারধরকারীদের মধ্যে একই এলাকার কুদ্দুস, রব, হারুন, আসলাম, শাহ আলম, সাব্বিরসহ আরও ১০–১৫ জনের নাম পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার ভোরে কুদ্দুসের বাড়ি থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন খোয়া যায়। ফোন না পেয়ে সন্দেহের বশে তারা আল আমিনকে বাড়ি থেকে ধরে এনে প্রথমে নিজেদের বাড়িতে মারধর করে এবং পরে তাকে গাছে বেঁধে প্রায় এক ঘণ্টা ধরে পিটিয়ে রাখা হয়। একপর্যায়ে আল আমিন মোবাইল নেওয়ার কথা স্বীকার করে এবং জানায় যে সে সেটি পাশের এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করেছে। পরে স্থানীয়রা সেই ব্যক্তির কাছ থেকে ফোনটি উদ্ধার করে।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একদল লোক গাছের সঙ্গে বাঁধা কিশোরকে নির্মমভাবে মারধর করছে।

শনিবার রাত ১০টার দিকে আল আমিনের সঙ্গে কথা হলে তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কুদ্দুস ও তার বাবা রউফসহ কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদের নাম করে কাঠের টুকরা দিয়ে আঘাত করতে থাকে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে টেনে-হিঁচড়ে তাকে কুদ্দুসের বাড়িতে নিয়ে গিয়ে রশি দিয়ে গাছে বেঁধে আবারও মারধর করা হয়।

আল আমিনের মা রেখা জানান, তার ছেলে অপরাধ করলেও তাকে এমন অমানবিকভাবে নির্যাতন করার অধিকার কারও নেই। “ওকে পুলিশে দিলেই হতো, কিন্তু এভাবে মেরে ফেলার উপক্রম করেছে। আমি এর বিচার চাই,” বলেন তিনি।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) দেবাশীষ সাহা বলেন, “ভিডিওটি দেখেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ