শিরোনাম
◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৬ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিমানবন্দরে মালিকবিহীন ৬টি লাকেজে যা পাওয়া গেলো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নারের’ পাশে পড়েছিল মালিকবিহীন ছয়টি লাগেজ। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব লাগেজ খুলতেই পাওয়া গেল বিপুল পরিমাণ সিগারেটের কার্টন।

ছয়টি ব্যাগের কোনো মালিক খুঁজে না পাওয়া আজ শনিবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ এগুলো খোলার সিদ্ধান্ত নেয়। খোলার পর এসব ব্যাগ থেকে ৮০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

লাগেজগুলোর মালিকানা না পাওয়ায় পরিত্যক্ত হিসেবে এসব সিগারেট জব্দ করা হয়েছে বলে জানান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল। প্রথম আলোকে তিনি জানান, ব্যাগেজ রুল অনুযায়ী, একজন যাত্রী এক কার্টন সিগারেট সঙ্গে আনতে পারবেন। এ জন্য কোনো শুল্ককর দিতে হবে না। এর বেশি আনার সুযোগ নেই। আর আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট শর্তযুক্ত আমদানি পণ্য। অর্থাৎ সিগারেট আমদানিতে প্যাকেটের গায়ে বাংলায় ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা থাকতে হবে।

বিমানবন্দর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পরিত্যক্ত মালামাল জব্দের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ