শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ হাজার ৯৫০ টন গম নিয়ে জাহাজ পৌঁছাল চট্টগ্রাম বন্দরে

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ হাজার ৯৫০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এ পর্যন্ত চার দফায় মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ টন গম দেশে পৌঁছেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি জি-টু-জি-০১ এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে গমবাহী জাহাজ MV LOWLANDS PATRASCHE চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জি-টু-জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গম ২৫ অক্টোবর, দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন গম ৩ নভেম্বর এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন গম ১৫ নভেম্বর দেশে আসে।

খাদ্য মন্ত্রণালয় বলছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়