শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শেখ হাসিনাকে দেশে ফেরত দেয়ার ব্যাপারে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত দেয়ার ব্যাপারে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি। ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।

আজ শুক্রবার সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে এসে সার্কিট হাউসে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশের ফেরা নিয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই।

আজ তার স্ত্রী দেশে আসছেন।’ একই সঙ্গে এয়ার অ্যাম্বুল্যান্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসায় নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

এসময় পিছিয়ে পড়া রংপুরের প্রত্নতাত্ত্বিকসহ সবক্ষেত্রে নেয়ার ব্যাপারে ইতিবাচক সরকারের সদিচ্ছার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পিছিয়ে পড়া উত্তরবঙ্গের উন্নতির জন্য আলোচনা হবে, ব্যবসা বাণিজ্য বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা হচ্ছে।

এছাড়া নীলফামারীতে চীনা হাসপাতালের কার্যক্রম শুরু করে দিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। নির্বাচনের পর নির্বাচিত সরকার এসে তা শেষ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়