শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০২:৫০ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্হায় বিদেশী পাইপগান উদ্ধার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পাইপগান উদ্ধার করেছে র‌্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।(৩ ডিসেম্বর) বুধবার দুপুরে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৯ সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরো জানায়, র‌্যাব-৯ ও  জেলা পুলিশের একটি যৌথ 
আভিযানিক দল গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার  ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন রাস্তার পাশের কাশফুল বাগানের ঝোঁপের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পাইপগান উদ্ধার করতে সক্ষম হয়।

আকারে ছোট হওয়ায় এটি বহনে ও ব্যবহারে সুবিধা রয়েছে। নাশকতার কাজে উক্ত অস্ত্রটি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাইপগানটি জিডি মূলে জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়