শিরোনাম
◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভের চেষ্টা: জনতার ধাওয়ায় উত্তেজনা, আটক ৩

খুলনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল ও টায়ার পুড়িয়ে বিক্ষোভের চেষ্টাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সোনাডাঙ্গা ও লবণচোরা থানা এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় জনতার ধাওয়ায় পালিয়ে যায় সংশ্লিষ্টরা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে লবণচোরা থানার বিশ্বরোড এলাকায় দুই মোটরসাইকেলে চারজন এসে টায়ার জ্বালিয়ে স্লোগান দেয়। এলাকাবাসী এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা থানার পাওয়ার হাউজ মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

লবণচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, ‘টায়ার পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, তবে আমরা পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম খান জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ