শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক তিনজনের কারাদন্ড

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের সময় ইয়াবা ও গাঁজাসহ আটক করে ওয়াহেদুল ইসলাম আকরাম (২৮), মো. শাহাব্বুদ্দি (৫৫) ও সাইয়র আলী (৪০) নামে তিনজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন গোপাল সুর, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা এবং মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জেল-জরিমানা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। তিনজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বানিয়াকান্দি সিদ্বেশ্বরীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়।

তাদের মধ্যে ওয়াহেদুল ইসলাম আকরামের কাছ থেকে তিন পিস ইয়াবা, মো. শাহাব্বুদ্দির কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও সাইয়র আলীর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দণ্ডিত তিনজনের মধ্যে ওয়াহেদুল ইসলাম আকরাম কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকার ফাইজুল ইসলাম ভূইয়ার ছেলে, মো. শাহাব্বুদ্দি জেলার নিকলী উপজেলার কারপাশা গ্রামের মৃত ফজর আলীর ছেলে এবং সাইয়র আলী সুনামগঞ্জ জেলার ছাতক থানার শিবনগর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়