শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৮:৩১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় রহস্যজনকভাবে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া(কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কাউসার (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের তেতাভূমি গ্রামের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাউসার ওই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাউসার স্থানীয় ফেরদৌসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক ক্রেতার চালকবিহীন মোটরসাইকেলে এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। এসময় দোকানদার ফেরদৌস তাকে বাধা দিলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে কাউসার বাড়িতে গিয়ে হাতে দা নিয়ে আবারও দোকানের সামনে আসতে চাইলে স্থানীয় লোকজন তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে কাউসারের মা রাজিয়া খাতুন ও চাচি দেলোয়ারা বেগম তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশের একটি চাপানো দরজা দিয়ে ঘরে প্রবেশ করে তারা দেখতে পান—কাউসার ঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে নিহত কাউসারের বাম হাতে আঘাতের রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়