শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৮:২৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর-১ আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: নিতাই রায় চৌধুরীর গাড়ি আটকে বিক্ষোভ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

বুধবার (০৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে বোয়ালমারী উপজেলার চৌরাস্তা মোড়ে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বোয়ালমারী–আলফাডাঙ্গা–মধুখালীর বিএনপি কমিটি গঠনকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম আওয়ামী লীগ থেকে আসা কয়েকজনকে বিএনপিতে অন্তর্ভুক্ত করে নিজের পছন্দ মতো কমিটি দিয়েছেন। এতে দীর্ঘদিন দলের জন্য নিবেদিত ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত হয়েছেন বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধন চলাকালে একপর্যায়ে বিক্ষোভকারীরা মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক আংশিকভাবে অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় ঘটনাস্থল দিয়ে নিজ নির্বাচনী এলাকা মাগুরার উদ্দেশে যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন এবং ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিতাই রায় চৌধুরী নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফরিদপুর-১ আসনে বিএনপির এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব দীর্ঘদিনের হলেও এবার তা প্রকাশ্যে রূপ নিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই কোন্দল দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়