শিরোনাম
◈ মেসির রেকর্ড গড়া গোলে টানা তিন জয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার ◈ গোলশূন্য ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া, রানার্সআপ পর্তুগাল ◈ গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’ ◈ ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক ◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর খুন: র‌্যাবের অভিযানে পলাতক আসামি কলিম গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর শিহাব শেখ হত্যার ঘটনায় পলাতক আসামি মো. কলিম (৩২)–কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৮নং আসামি কলিমকে গ্রেফতার করা হয়। তিনি হাজিবান্দুড়িয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভিকটিম শিহাব শেখ ফেসবুকের মাধ্যমে ১৪ বছর বয়সী এক নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের সূত্র ধরে ২০ অক্টোবর ২০২৫ তারিখ রাতে সে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। রাত ৮টার দিকে শিহাব ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকেই ওঁত পেতে থাকা আসামিরা তাদের পথরোধ করে।

আসামিরা শিহাবকে গালিগালাজ করতে থাকে এবং নিষেধ করলে তারা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে শিহাব পাশের পুকুরে লাফ দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকার পর ১ নভেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহত শিহাবের বাবা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় রাজাবাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে কলিমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়