শিরোনাম
◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী? ◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে  প্রধানমন্ত্রী তারেক, রংপুর থেকে রাজশাহী, এরপর চট্টগ্রামে

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী’ সহ নিহত ৬ 

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কবিরহাট উপজেলার বসুরহাট-কবিরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে ধুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে নোয়াখালী সরকারি কলেজের দুই শিক্ষার্থী’সহ ৬জন নিহত হয়েছে। 

মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, সিএনজি চালক শাহ আলম, নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, সিএনজি যাত্রী বিবি কুলসুম, জান্নাত ও সুমন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের উদ্দেশ্যে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজি ছেড়ে যায়। সিএনজিটি কবিরহাট পৌর এলাকার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন ভবনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা তিন যাত্রী ও পরে কবিরহাট হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে নিয়ে গেলে আরও একজন যাত্রী মারা যায়। এ ঘটনায় আহত একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপর ট্রাকটি আটক করেছে স্থানীয় লোকজন। খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। 

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন জানান, সিএনজিটি সোজা এসে ট্রাকের নিচে ঢুকে যায়। পরবর্তীতে ট্রাক চালক ট্রাক না থামিয়ে প্রায় দুই শত গজের মতো গাড়িটি চালিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা গতিরোধ করে গাড়িটি আটক করতে সক্ষম হয়।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দেবনাথ জানান, ঘটনাস্থলে ৩জন ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ২জন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও ১জন মারা যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান করে। সিএনজিতে থাকা চালক’সহ ৬জনই মারা গেছেন। গাড়ি দুটি থানায় আনা হয়েছে। ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।