শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:১৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর খানখানাবাদের সাগর উপকুলে অজ্ঞাত লাশ উদ্ধার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপকুলীয় খানখানাবাদ ইউনিয়নের কদম রসূল সাগর পাড় এলাকায় এক অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সাগরের পানিতে ভেসে আসা কুলে ক্ষতবিক্ষত অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পোষ্ট মার্ড়ামের জন্য চমেক হাসপাতালে প্রেরন করে। শুক্রবার সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি বলে থানা সুত্রে জানা যায়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, লাশটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। ক্ষতবিক্ষত অবস্থায় হওয়াতে এটি পুরুষ না নারী তাও জানা যায়নি।

উপকুলীয় জনগনের সহায়তায় বাঁশখালী থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান।

উদ্ধারকৃত লাশের কোন পরিচয় নিশ্চিত না হওয়াতে সাম্প্রতিক সময়ে কেউ নিখোঁজ থাকলে বা কোনো স্বজনের খোঁজ না পেলে বাঁশখালী থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন,লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে,ধারনা করা হচ্ছে, সাগরে ডুবে যাওয়া কারও লাশ ভেসে এসে এখানে উঠতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়