শিরোনাম
◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি আওয়ামী লীগ করি, এটাই আমার অপরাধ’: পিরোজপুরে ইউপি চেয়ারম্যান

‘আমি আওয়ামী লীগ করি, এটাই আমার অপরাধ। এভাবে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না।’ মন্তব্য করেছেন পিরোজপুরের নেছারাবাদ সারেংকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে নেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ছারছিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, একটি মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলা সে বিষয়ে কিছু জানায়নি।

নজরুল ইসলামের স্ত্রী মোছা. মমতাজ বেগম তাঁর স্বামী নির্দোষ দাবি করে বলেন, ‘আমার স্বামীর নামে কোনো মামলা নেই। তিনি আওয়ামী লীগ করেন বলেই হয়তো তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

গ্রেপ্তার নজরুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়নে উপজেলার ১০ নম্বর সারেংকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি তিনি পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘একটি মারামারির মামলায় চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ