শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৮:২৫ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ জাফর আহম্মেদ তুহিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক তুহিন উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্যে কেরোয়া গ্রামের মৃত কবির আহমেদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তুহিন, মাইকেল ও মিরাজ সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে রায়পুর-রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাইকারি মাদক কারবারে করে আসছে। অভিযান চালিয়ে তুহিনকে আটক করা গেলেও বাকি দুজন পালিয়ে যায়। এ সময় তুহিনকে তল্লাশি করে ৫৬৭ পিস ইয়াবা ও নগদ টাকা জব্দ করা। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অন্য দুই মাদক ব্যবসায়ীকে আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ