শিরোনাম
◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে এক ইলিশ বিক্রি হলো ৯ হাজার ২শ টাকায়

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি বিক্রি হয়েছে ৯ হাজার ২শত টাকা।

রবিবার (২৬ অক্টোবর) সকালে কমলনগরের মতিরহাট মাছঘাটে নিলামে মাছটি সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির ব্যাপারী।

জানা যায়, ভোলার জেলে সাদ্দাম ১৫ জন সঙ্গী নিয়ে তিন দিন আগে সাগরে মাছ শিকারে যান।  (২৫ অক্টোবর) রাতে জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনা হলে ডাকে (নিলামে) সর্বোচ্চ দামে কিনে নেন ওই স্থানীয় মৎস্য ব্যবসায়ী। তবে নদীতে মাছ কম পাওয়াতে এমন চওড়া দাম পেয়েছেন তিনি।

আড়তদার বাবুল বলেন, জেলে সাদ্দাম মাঝি আমার আড়তে অনেকগুলো মাছসহ এই বড় ইলিশটি নিয়ে আসেন। নিলামে মাছটির দাম ৯ হাজার ২শত টাকা ওঠে। এত বেশি দামে ইলিশ বিক্রি আমাদের ঘাটে আজকে প্রথম। এতো বড় আকারের ইলিশ সচরাচর জালে ধরা পড়ে না।

ব্যবসায়ী আমির ব্যাপারী বলেন, ২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশটি ৯ হাজার ২শ টাকায় কিনেছি। ঢাকার মোকামে বড় ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। সেখানে পাঠানো হবে। আশা করছি, অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারব।

  • সর্বশেষ