শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায়  ১৪ দিনের নবজাতক নাতনিসহ নানী নিহত

রতন কুমার রায়,ডোমার( নীলফামারী): নীলফামারীর ডিমলায় টিকা দিতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় নানী ও ১৪ দিনের নবজাতক নাতনী নিহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, মোঃ আব্দুস ছাত্তার খানের স্ত্রী মোছাঃ সুর্য খাতুন(৫৫) ও তার নবজাতক নাতনী মোছাঃ সামিয়া আক্তারকে (১৪ দিন বয়স) টিকা দিতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাচ্ছিলেন।

পথে দ্রুতগতির একটি মালবাহী পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই নবজাতক সামিয়া মারা যায়। আহত অবস্থায় সুর্য খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতদের বাড়ী উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজার সংলগ্ন এলাকায়। নিহত নবজাতকের বাবা মো. বাবুল হোসেন। একসঙ্গে নানী ও নাতনীর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলে এলাহী জানান, সড়ক দুর্ঘটনায় নানী ও নবজাত নাতনীর নিহতের ঘটনায় চালক পলাতক রয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধিন।  

  • সর্বশেষ