শিরোনাম
◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎"​সিন্ডিকেট প্রতিরোধে উত্তাল লালমনিরহাট", সারের কৃত্রিম সংকট ও উচ্চমূল্যের প্রতিবাদে কৃষকদলের প্রতিবাদ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: কৃষি উপকরণের উচ্চমূল্য ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষক সমাজকে ক্রমাগত প্রতারিত করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট। সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ডিলারদের সিন্ডিকেট সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে দীর্ঘদিন ধরে উচ্চমূল্যে সার বিক্রি করে আসছে।

‎এরই প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র মিশনমোড চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎জেলা ​শহরের প্রাণকেন্দ্র মিশনমোড চত্বরে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে জেলার হাজারো কৃষক ও কৃষকনেতা অংশ নেন। রোদের তেজ উপেক্ষা করে কৃষকের অধিকার আদায়ের এই শৃঙ্খলে ফেটে পড়েছে তীব্র ক্ষোভ।ব্যানার-ফেস্টুনে সারের কালোবাজারি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বক্তারা।

‎লালমনিরহাট ​জেলা কৃষকদলের সভাপতি নুরুন্নবী মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, "কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অথচ আজ এই সরকার কৃষকদের বাঁচিয়ে রাখতে ব্যর্থ। ডিলারদের একটি প্রভাবশালী সিন্ডিকেট সরকারের নীতিমালার তোয়াক্কা না করে ইচ্ছামতো মূল্য নির্ধারণ করছে। এই কৃত্রিম সংকট চাষিদের উৎপাদন খরচকে আকাশছোঁয়া করে তুলছে, যার ফলে প্রান্তিক কৃষকরা দিশেহারা।"​

বক্তারা আরও অভিযোগ করে বলেন, "কৃষি খাতে দুর্নীতি আজ সর্বগ্রাসী রূপ নিয়েছে। সারের কৃত্রিম সংকট কেন? প্রশাসন জবাব চাই! সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ডিলাররা কৃষকের পকেট কাটছে, আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে এই 'ফ্যাসিস্ট' সরকারের সিন্ডিকেট ভেঙে দিয়ে সরকারি নীতিমালা অনুযায়ী ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণের জোর দাবি জানাচ্ছি।"

​মানববন্ধনে বক্তারা আরও বলেন, "সারের দাম কমাতে হবে, বীজ সহজলভ্য করতে হবে। অন্যথায় এই দুর্নীতিপরায়ণ ব্যবস্থার বিরুদ্ধে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।" জেলার পাঁচটি উপজেলার কৃষক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রান্তিক কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরে অবিলম্বে এই কৃত্রিম সংকট সৃষ্টিকারী ডিলারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ এবং তাদের লাইসেন্স বাতিলের দাবি জানান।

​বক্তব্য শেষে কৃষকনেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কৃষকের এই ন্যায্য দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে তারা মাঠে নামতে বাধ্য হবেন।



  • সর্বশেষ
  • জনপ্রিয়