শিরোনাম
◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

কুষ্টিয়ার ভেড়ামারায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভেড়ামারা রেলস্টেশনে পৌঁছানোর আগে এ ঘটনা ঘটে।

ট্রেনে থাকা যাত্রী ও স্থানীয়রা জানান, ট্রেনটি ভেড়ামারা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মুহূর্তে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামানো হলে যাত্রীরা আতঙ্কে নেমে পড়েন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের কর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন।

ড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার রাজীব কুমার বিশ্বাস বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভেড়ামারা স্টেশনের কাছে পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। এক পর্যায়ে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। বিকল হয়ে পরে ট্রেনের ইঞ্জিন। মুহূর্তের মধ্যে থেমে যায় ট্রেন। পরে চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগে ট্রেনের কর্মীরা আগুন অনেকটা নিভিয়ে ফেলেছিলেন। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আগুনে ইঞ্জিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় তিন ঘণ্টা পর রিলিফ ইঞ্জিন ঈশ্বরদী থেকে আসলে রাত ৮টা ২০ মিনিটে ট্রেনটি ভেড়ামারা স্টেশন থেকে ছেড়ে টুঙ্গিপাড়া উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ ঘটনায় ভেড়ামারা রেলওয়ে স্টেশনের ২ নম্বর ডাউন লাইনটি ব্লক হয়ে যায়। তবে ১ নম্বর আপ আপ লাইন দিয়ে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। সূত্র: জাগো নিউস ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়