শিরোনাম
◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ ◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও) ◈ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি ◈ অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে ◈ এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভানেত্রী গাঁজাসহ গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভানেত্রী সেলিনা পারভীনকে (৪৬) গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিরামপুর শহরের ছাগলহাটি এলাকায় গাঁজা বিক্রির সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সেলিনা পারভীন পৌর এলাকার হাতিডুবা (নয়াপাড়া) মহল্লার বাসিন্দা।

জানা গেছে, সীমান্তবর্তী বিরামপুর উপজেলা সদরে মাদকের আগ্রাসন ঠেকাতে নেতৃস্থানীয় ব্যক্তিরা বিরামপুর মাদক প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠন গড়ে তোলেন। ওই কমিটির একসময়ের সভানেত্রী ছিলেন সেলিনা পারভীন। কিন্তু সময়ের ব্যবধানে তিনি নিজেই জড়িয়ে পড়েন মাদক বিক্রির কাজে। গতকাল রাতে বিরামপুর শহরের ছাগলহাটি এলাকায় গাঁজা বিক্রির সময় তাঁকে ধরে ফেলে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২১ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির ৯৬০ টাকা জব্দ করা হয়।

এদিকে পুলিশের পৃথক একটি দল সীমান্তবর্তী উত্তর দাউদপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৫টি ইয়াবা বড়িসহ সবুজ মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সবুজ মিয়া উপজেলার পশ্চিম বৈদাহার গ্রামের তহিরুদ্দিনের ছেলে।

বিরামপুর থানার (ওসি) মমতাজুল হক বলেন, আটককৃত দুজনের নামে থানায় পৃথক মামলা হয়েছে। আজ শনিবার তাঁদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ