শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাদ হত্যা মামলায় ধামরাই আ.লীগ নেতা মোহাদ্দেসসহ পাঁচজন গ্রেফতার

মো.আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজাহার নামীয় আসামি ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেস হোসেনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

গত ৬ অক্টোবর (রাত ১১টা ৩০ মিনিটে) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগরের একটি আবাসিক এলাকা থেকে ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে থানার অফিসার ফোর্সসহ পুলিশের একটি টিম অংশ নেয়।

গ্রেফতারকৃতরা হলেন,১️)মোঃ মোহাদ্দেস হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান,২০২৪ সালের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।২️)মশিউর রহমান মশি,ধামরাই সদর ইউনিয়নের বর্তমান চেয়ার ম্যান।৩️)সানাউল হক সুজন,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য। ৪️)মোঃ আহাদ,ধামরাই পৌর যুবলীগের সক্রিয় সদস্য। ৫️)আমিনুর রহমান, সাবেক সভাপতি, কুশুরা নবযুগ কলেজ ছাত্রলীগ।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা সবাই ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়।

Advertisement

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা আফিকুল ইসলাম সাদকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনাটি সারাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরদিন ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের হয়, যেখানে গ্রেফতারকৃত পাঁচজনের নাম এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিল।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক-উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, “দীর্ঘ সময় আত্মগোপনে থাকা আসামি দের ধরতে আমরা গোয়েন্দা নজরদারি বাড়াই। শেষ পর্যন্ত ধামরাই থানা পুলিশের পরিকল্পিত অভিযানে তাদের গ্রেফতার সম্ভব হয়েছে।”

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, “সাদ হত্যা মামলার এজাহার নামীয় আসামিরা দীর্ঘদিন আত্ম গোপনে ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামি দের আদালতে প্রেরণ করা হবে।”

  • সর্বশেষ