শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নর্থ সাউথে কোরআন অবমাননার প্রতিবাদে ফরিদপুরে ওলামা মাশায়েখদের বিক্ষোভ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ঢাকায় নর্থ সাউথ‌ বিশ্ববিদ্যালয়ের ‌শিক্ষার্থী অপূর্ব পালের বিরুদ্ধে কুরআন অবমাননার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।  

মঙ্গলবার (০৭ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। 

মানববন্ধনে জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি ‌মাওলানা সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, ইসলামী আন্দোলনের ফরিদপুর জেলার সভাপতি মোস্তফা কামাল, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, কোরআন শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক খন্দকার ওহিদুজ্জামান, নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতী ‌মুস্তাফিজুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ‌সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু দাউদ প্রমুখ।  

এ সময় বক্তারা কুরআনের অবমাননা কারী অপূর্ব পালের‌ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বলেন, এদেশের মানুষকে অশান্তিতে রাখার জন্য একটি মহল দিনের পর দিন ষড়যন্ত্র করে আসছে। বারবার এই চক্রান্তের শিকার হচ্ছি আমরা। ইসলাম ধর্মের উপর অবমাননাকারীদের ফাঁসির দাবি জানান। একই সাথে ধর্ম অবমাননাকারী ‌ব্যক্তিদের বিচারের জন্য ব্লাশফেমি আইন পাস করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানানো হয়। সর্বশেষে বিশ্বের‌ মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

  • সর্বশেষ